৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

কুতুপালংয়ে সড়ক দুর্ঘটনায় রাখাইন যুবক নিহত

img_20161105_064500
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কক্সবাজার শহরের ওয়ান নাইন নামের এক রাখাইন প্রবাসী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো শচীন ও সাঈদ নামের আরো দুই যুবক আহত হয়েছে। ৪ নভেম্বর বিকাল ৩টায় উখিয়া কুতুপালংয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক দিয়ে আসা একটি সিএনজির সাথে নিহত ওয়ান নাইনের মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় তার মাথা হেলে পড়লে অপরদিক থেকে আসা আরেকটি সিএনজির সাথে জোরে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহত ওয়ান নাইন শহরের ক্যাং পাড়া এলাকার মং হ্লা ও মাষানরী রাখাইনের পুত্র। বিগত ৭/৮ মাস আগে সে দুবাই থেকে আসে। বার্মিজ স্কুল রোডে জিনিয়াস কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।