১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কিশোরীকে ৩৬ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩

খুলনা মহানগরীর লবনচরা এলাকায় এক কিশোরীকে ৩৬ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণের অভিযোগে ছয়জনের নামে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন মামুন সরদার (২২), রাসেল তালুকদার (২৫) ও ধর্ষিতার বান্ধবী মরিয়ম আক্তার (১৮)। পলাতক আসামিরা হলেন আব্দুল হালিম (২০), আল আমিন (১৯), নাইম (১৯)।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, গণধর্ষণের মামলা দায়ের হওয়ার পর অভিযুক্ত ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিতা ওই কিশোরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৬ মার্চ বিকালে কৃষ্ণনগর এলাকার ওই কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী বৈকালী এলাকায় নিয়ে যান তারই বান্ধবী মরিয়ম আক্তার। এরপর বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে না গিয়ে বিলের মধ্য দিয়ে যাওয়ার কথা বলেন মরিয়ম। সন্ধ্যা ৭টার দিকে তারা শাহ জালাল নগর সংলগ্ন বিল এলাকায় পৌঁছান। এ সময় সেখানে থাকা পাঁচ যুবককে দেখে মরিয়ম দৌড়ে পালিয়ে যান। পরে ওই পাঁচ যুবক কিশোরীকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে। পরে ২৭ মার্চ দিনগত রাত ৩টার দিকে কিশোরীকে ছেড়ে দেওয়া হয়।এরপর কিশোরী বাড়ি ফিরে ঘটনা খুলে বলেন। পরে ওই কিশোরী বাদী হয়ে লবণচরা থানায় ছয়জনের নামে ধর্ষণ মামলা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।