৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

কিশলয় স্কুলে মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালীর সুস্থতা কামনায় দোয়া

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালীর সুস্থতা কামনায় ২১ ফেব্রুয়ারী বিকেলে কিশলয় স্কুল মসজিদে খতমে কোরআন, দোয়া ও মোনাজাত করা হয়েছে। স্কুলের আবাসিক কর্মকর্তার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে কর্মরত শিক্ষক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লি অংশ নেন। শুরুতে মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালীর আশু রোগ মুক্তি কামনায় খতমে কোরআন পাঠ করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থী ও মুসল্লিদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন কিশলয় স্কুল মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হক। উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারী মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালী আকশ্মিক হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় রবিবার সন্ধ্যায় চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছন বিশেষজ্ঞ চিকিৎসক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।