৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কিমের লাশ উত্তর কোরিয়া পাঠানো হবে : নাজিব রাজাক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন এর সৎ ভাই কিম জং-নামের লাশ এখনও কুয়ালামপুরেই আছে। তবে কিম জং-নামের লাশ উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেয়া হবে এবং পিয়ংইয়ংয়ে অবস্থানরত নয় মালয়েশীয়কেও দেশে ফেরার অনুমতি দেয়া হবে।

প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা জানান। তিনি বলেন, কুয়ালালামপুরে অবস্থানরত উত্তর কোরীয় নাগরিকদেরও দেশে যাওয়ার অনুমতি দেয়া হবে।

নাজিব রাজাক বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত এবং তার দেহাবশেষ উত্তর কোরিয়ায় ফেরত পাঠানোর অনুরোধ সম্বলিত তার পরিবারের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার পর তার মরদেহ রিলিজ করার অনুমোদন দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।