২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কাল সারা দেশে মানববন্ধন করবেন চিকিৎসকরা

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে আগামীকাল ১১ জুন সারা দেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করবেন চিকিৎসকরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে প্রত্যেক চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সামনে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক নির্যাতন ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে এবং চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিএমএর ডাকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। এ কর্মসূচির অংশ হিসেবে এ  মানববন্ধন করা হবে।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী কর্মসূচি পালনে সারা দেশের চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। শনিবার বিএমএর প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমানের (বাবু) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববারের মানববন্ধনের পর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ জুন দিনব্যাপী প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবেন চিকিৎসকরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।