১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কাল লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের বিশাল যুব সমাবেশ

দক্ষিণ পুর্ব এশিয়ার অন্যতম সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আগামীকাল ২৯জুলাই বটতলী মোটর স্টেশনস্হ চত্বরে এক বিশাল যুব সমাবেশ অনুষ্টিত হতে যাচ্ছে। উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্হাভাজন,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি,তুখড় বক্তা মাঈনুদ্দীন হাসান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্হিত থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি আ.ম.ম টিপু সোলতান চৌধুরী। বক্তব্যে রাখবেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গণি সম্রাট,সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এস এম আবদুল জব্বার, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য নুরুল আলম জিকু।যুব সমাবেশে সভাপতিত্ব করবেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন জহির। যুব সমাবেশকে সাফল্য ও সার্থক ভাবে সম্পন্ন করতে বিশাল সমাবেশে সকলকে দলে দলে যোগদান করার আহবান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু ও যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মোহাম্মদ ফারুক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।