৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কাল রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে সেনাবাহিনী

বিশেষ প্রতিবেদকঃ আগামীকাল শনিবার থেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনা বাহিনী মাঠে নামছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক। আজ সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেললন কক্ষে মিয়ানমার থেকে আগত আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের মানবিক সহায়তা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে সার্বক্ষনিক কাজ চালিয়ে যাবে। স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে শেড নির্মাণ ও ত্রাণ বিতরণে কাজ করবে।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, আশ্রয়হীন রোহিঙ্গাদের জন্য প্রতিদিন ১২৯টি ট্রাক খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে প্রতিদিন ১লাখ ২০ হাজার রোহিঙ্গা ত্রাণ সুবিধা পাচ্ছে। এছাড়াও প্রতি ঘন্টায় ২হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন বিতরণ করা হচ্ছে ৫শ’ স্যানিটেশন লেট্রিন। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন, শরণার্থী ও ত্রাণ বিষয়ক হাইকমিশনার আবুল কালাম ও কক্সবাজার পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান ও জেলা তথ্য কর্মকর্তা নাসির উদ্দিন সহ প্রশাসনিক কর্মকর্তাগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।