মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কাল বাদে পরশু পাবনা যাচ্ছেন শাকিব-বুবলী

শেয়ার করুন

কিছু দিনের জন্য ঢাকা ত্যাগ করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। তারা ঢাকার বাইরে চৌদ্দদিন অবস্থান করবেন বলে জানা গেছে। এর আগে, ১৪ এপ্রিল রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘রংবাজ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী বুবলী, সিনেমার পরিচালক শামীম আহমেদ রনিসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকেই।
শামীম আহমেদ রনি জানান, ‘রংবাজ- সিনেমার শুটিং শুরু হচ্ছে চলতি মাসের ১৮তারিখ থেকে। তার আগের দিন ১৭তারিখ আমাদের শুটিং ইউনিট পাবনা চলে যাচ্ছি। ওখানেই শুটিং হবে। মোট ১৪দিন থাকবো। পাবনার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন হবে।’
পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে বলেও জানান এর নির্মাতা।

সম্প্রতি শাকিব-অপুর বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয়ের কথা প্রকাশ করেন শাকিব পত্মী অপু বিশ্বাস। এরপর ঢালিগঞ্জে টালমাটাল আবহ তৈরি হয়। আলোচনা-সমালোচনায় শাকিব-অপুর সাথে জুড়ে যায় বুবলীর নাম। এদিকে শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনও উঠেছে। এর আগে শাকিবের অসুস্থ্যতার খবর, সিনেমার মহরতে অংশগ্রহণ, অপুর সঙ্গে সাক্ষাৎ সব কিছুই ঘটে গেছে একের পর এক।

অবশেষে ক্যামেরাবন্দী হচ্ছেন শাকিব-বুবলী। শ্রী ভেঙ্কেটেশ ফিল্মস ও মের্সাস রূপরঙ চলচ্চিত্রের সাথে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে। শ্রী ভেঙ্কেটেশ ফিল্মস-এর এটি বাংলাদেশে প্রথম লোকাল প্রোডাকশন।
এর প্রযোজনা প্রতিষ্ঠান- আসছে ঈদুল ফিতরে সিনেমাটি সারা দেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছে।

শেয়ার করুন