১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কাল থেকে ২২ দিন বন্ধ ইলিশ ধরা

কক্সবাজারসময় ডেস্কঃ ইলিশ রক্ষায় এবারও প্রধান প্রজনন মৌসুম অক্টোবরের ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মোট ১০০ কিলোমিটার এলাকায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন এ নিষেধাজ্ঞা চলবে।

এ সময় ওই এলাকায় মাছ শিকার, ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ থাকবে। যদি কেউ এ আইন অমান্য করে তবে তার বিরুদ্ধে জেল-জরিমানার বিধান করেছে সরকার।

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, ‘গত বছর চার লাখ ৯৬ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল। তাই আমরা আশা করছি, এ বছর যদি সম্মিলিতভাবে সরকারের এ নিষেধাজ্ঞা মেনে চলি তাহলে পাঁচ লক্ষাধিক মেট্রিক টন ইলিশ উৎপাদিত হবে।’

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর ইলিশ রক্ষায় সরকার ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ২০ দিন ইলিশ প্রজনন মৌসুম হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু এ বছর তা দুই দিন বাড়িয়ে ২২দিন করা হয়েছে। আর ঋতু পরিবর্তনের কারণে ১ অক্টোবরের পরিবর্তে ৭ অক্টোবর থেকে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।

সূত্র আরও জানায়, চাঁদপুরে ৫১ হাজার ১৯০ জন নিবন্ধিত জেলে রয়েছে। প্রজনন মৌসুমে নদীতে না নামার জন্য তাদেরকে সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে ওই নির্দিষ্ট সময়ে সব জেলেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।’

এ প্রসঙ্গে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, ‘ইলিশ প্রজনন মৌসুমের শতভাগ সফলতা পেতে ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারিং করা হয়েছে। এরপরও অভিযান সফল করার জন্য মৎস্য বিভাগ ও জেলা টাস্কফোর্স ২৪ ঘণ্টা কাজ করবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।