২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১ ফাল্গুন, ১৪৩২ | ৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত 

কার্গো বহনে অনিয়ম, কক্সবাজারে ইউএসবাংলার দুই কর্মকর্তা বরখাস্ত

তানভীর শিপু:

কক্সবাজার বিমাবন্দরে কার্গো মালামাল বহনে অনিয়মের অভিযোগে দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইউএসবাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মূলত অতিরিক্ত কার্গো বহনের তথ্য গোপন করে অর্থ আত্মসাতেরর কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের সিনিয়র এক কর্মকর্তা।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী ব্যবস্থাপক নকিবুর সাত্তার ও নির্বাহী কিশোর কুমার দাশ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের ওই কর্মকর্তা জানান, ইউএসবাংলা এয়ারলাইন্সে কার্গো পরিবহনের নিয়ম হচ্ছে ২০ কেজি করে। কিন্তু এ দুই কর্মকর্তার যোগসজসে নিয়মের চেয়ে বেশী কার্গো পরিবহণ হতো। যার তথ্য মালিক পক্ষের কাছে গোপন রাখে নকিব ও কিশোর। পরবর্তীতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার তাদের বরখাস্ত করে ইউএসবাংলা কর্তৃপক্ষ।

অভিযুক্ত নকিবের অফিসিয়াল নাম্বারে ফোন করা হলে নবনিযুক্ত কর্মকর্তা এরশাদ ফোন রিসিভ করেন। এবিষয়ে জানতে চাইলে তিনি সঠিক টা জানেন না দাবি করে জনসংযোগ বিভাগে কথা বলার পরামর্শ দেন।

এবিষয়ে জানতে ইউএসবাংলা এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

বরখাস্ত হওয়া নকিবের ব্যাক্তিগত নাম্বারে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে পক্ষ থেকে তাকে ক্ষুদে বার্তা পাঠানো হয়। সেটিরও উত্তর দেন নি তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।