৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কারিতাসের আন্তঃস্কুল বিজ্ঞানমেলা, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

গত ২৮ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, পাবনা জেলার চাটমোহর উপজেলার সেন্ট রীটাস্ হাইস্কুলে ‘আন্তঃস্কুল বিজ্ঞানমেলা এবং বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ¦ মো. মকবুল হোসেন, মাননীয় সংসদ সদস্য-৭০, পাবনা-৩ এবং সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট, বিশপ জের্ভাস রোজারিও ডিডি, এসটিডি,। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার জনাব সরকার অসীম কুমার, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি, ফাদার পল গমেজ, সেন্ট রীটাস্ হাইস্কুলের সভাপতি ফাদার দিলীপ এস কস্তা এবং কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের মি. দীপক এক্কা, রিজিওনাল ম্যানেজার আলোঘর প্রকল্প। প্রতিযোগিতায় নাটোর জেলার সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বনপাড়া, সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, জোনাইল, মরিয়ম হাইস্কুল, নাটোর এবং পাবনা জেলার চাটমোহর উপজেলার সেন্ট রীটাস্ হাইস্কুল ও সেন্ট ফ্রান্সিস জুনিয়র হাইস্কুল ফৈলজানা হতে মোট ৮৯ জন প্রতিযোগী ১৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টের মধ্যে কৃষি, জীব, রসায়ন, পদার্থ, ভূগোল ও পরিবেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং চারু ও কারুশিল্প প্রযুক্তির স্টল প্রদর্শন এবং একক সংগীত, দলীয় নৃত্য, কবিতা আবৃতি, উপস্থিত বক্তব্য, ধারাবাহিক গল্প বলা, একক অভিনয় ও বিতর্ক প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে বিভিন্ন অতিথি, অভিভাবক, শিক্ষক, কারিতাস প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন কারিতাসের এফওয়াইটিপি প্রকল্প ও ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন, রাজশাহী ধর্মপ্রদেশ।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।