২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কারাভ্যন্তরে কারাবন্দির হিমছড়ি কক্ষ থেকে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার

আবু সায়েম: কক্সবাজার জেলা কারাগারে কারাভ্যন্তরে কারাবন্দির হিমছড়ির কক্ষ থেকে ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ ২৩ মে (বৃহস্পতিবার) কারাভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার জেলা কারাগারের জেলার রীতেশ চাকমা বলেন, গত ৬ মে টেকনাফ থানার জিআর মামলা ৩৪৯ /১৯ মূলে কক্সবাজার জেলা কারাগারে আগমন করে। আসামীর স্বীকারুক্তিতে জেলার আরো বলেন, ৬ মে জেলা কারাগারে আগমন করলেও ১০ মে উক্ত ইয়াবাগুলো মলত্যাগের মধ্যে বের করে কারাভ্যন্তরের সবজি বাগানে লুকিয়ে রাখে। পরবর্তীতে আজ ২৩ মে (বৃহস্পতিবার) উক্ত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে করাভ্যন্তরে ইয়াবা ব্যবসায়ীদের নিকট জমা দিলে গোপন সংবাদের ভিত্তিতে কারারক্ষী আব্দুল মজিদের সহায়তায় হিমছড়ি কক্ষ থেকে ব্যবহৃত ব্যাগ তল্লাশী করে ৯ পোটলায় মোট ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দ বলেন, কারা কর্তৃপক্ষ সব সময় সচেতন থাকেন।কারাগারে যাতে মাদক প্রবেশ এবং ব্যবহার না হয়, সেজন্য আমরা সজাগ রয়েছি। তিনি আরো বলেন, বিগত দিনে কারাগারে যে বিষয়গুলো উদ্ভাবন হয়নি, আমরা আমাদের টিমকে কাজের প্রতি প্রেষণা সৃষ্টি করে, মাদকের বিষয়গুলো প্রশিক্ষণ দিয়ে মাদক উদ্ধারে এবং মডেল কারাগার রুপান্তরে যুগপোযোগী পদক্ষেপ বাস্তবায়ন করছি। ফলশ্রুতিতে, আমরা বিভিন্ন কৌশল প্রয়োগ করে এবং পর্যবেক্ষক নিয়োগ প্রদান করে ১০ম বারের মতো ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।