মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কামারুজ্জামানের কবর হবে শেরপুরের এতিমখানায়

শেয়ার করুন

Kamaruzzaman

 মানবাতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের লাশ তার শেষ ইচ্ছা অনুযায়ী শেরপুরে তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত এতিমখানায় দাফন করা হবে।

কামারুজ্জামানের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা জানান, জানাজার নামাজও অনুষ্ঠিত হবে তার নিজ বাড়ি বাজিতখিলা এলাকার কুমড়িতে কামারুজ্জামানের নিজের হাতে প্রতিষ্ঠিত এতিমখানায়। এরপর এতিমখানার উত্তর-পশ্চিম কোণে তাকে কবরস্থ করা হবে।

তারা আরো জানান, ইতিমধ্যেই যাবতীয় কাজ পারিবারিকভাবে সম্পন্ন করা হয়েছে।

এদিকে শেরপুরের জেলা প্রশাসক জাকির হোসেন জানিয়েছেন, রায় কার্যকরের পর শেরপুর জেলার নিরাপত্তার বিষয়ে স্পর্শকাতর জায়গাগুলোতে বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব ও ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। কড়া নিরাপত্তার মধ্যেই সকল কাজ সস্পন্ন হবে বলে আমি আশা করি। শেরপুরের আইন-শৃংখলা নিয়ন্ত্রণে আমাদের যা যা করা দরকার আমরা করবো।

এদিকে কামারুজ্জামানের লাশ যাতে শেরপুরের মাটিতে দাফন করা না হয় এই দাবিতে গত মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা কমান্ড।

তবে এ ব্যাপারে শেরপুর জেলা কমান্ডের তৎপরতা কম।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম হিরু জানিয়েছেন লাশ শেরপুরে দাফন করতে দেওয়া হবেনা।

তবে জেলা পুলিশ সুপার মেহেদুল করিম জানিয়েছেন, কোথায় কবর হবে বা হবেনা তার সিদ্ধান্ত আমরা দেই না, তবে সরকারি আদেশ যে কোন মূল্যে আমরা তামিল করব।

শেয়ার করুন