১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩ | ১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কাভার্ড ভ্যানে ৩,৯৬০ ইয়াবা, চালক-হেলপার আটক

ইমাম খাইর, কক্সবাজারঃ কক্সবাজার শহরের প্রবেশপথ লিংক রোডে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৩,৯৬০ টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলো -গাজীপুর কালীগঞ্জের রায়েরদিয়া এলাকার হাছেন উদ্দিনের ছেলে কাভার্ড ভ্যান চালক মোঃ ইসমাইল (৩২) ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর গ্রামের (এবাদুল হক সওদাগরের বাড়ি) মোঃ রশিদের ছেলে হেলপার মোঃ ইকবাল (২৯)।

 

আটক কাভার ভ্যান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, লিংক রোড বাজারস্থ আল-মাজিদ টাওয়ারের সামনে কক্সবাজার-চট্টগ্রামের পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে তাদের টিম। এসময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করলে সিট বেল্টের উপর ও ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩,৯৬০ টি ইয়াবা উদ্ধার করা হয়।
চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এই মিডিয়া কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।