৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

কাইয়ুমের চিকিৎসায় সাহায্যের আবেদন


নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদরের টেকপাড়ার বাসিন্দা মোঃ আব্দুল কাইয়ুম(৫৩) পিতা-মৃত মুহাম্মদ ইলিয়াছ,পেশায় ব্যবসায়ী । তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত, ডাক্তার বলেছে তার দুটি কিডনি নষ্ঠ হয়েছে গিয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছে। কিন্তু এতে লাখ লাখ টাকা খরচ হলেও তেমন কোনো উন্নতি হয়নি। ডাক্তারের পরামর্শ মতে তাকে দ্রুত অপারেশনের মাধ্যমে নতুন কিডনি স্থাপন করতে হবে । এর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। এতো টাকা খরচ করার মতো সামর্থ তার পরিবারের নেই। যা কিছু সম্বল ছিল তা তার চিকিৎসার জন্য খরচ হয়ে গেছে। তাই কাইয়ুমের স্ত্রী হামিদা বেগম স্বামীর চিকিৎসার জন্য দেশের বিত্তবান ও হৃদয়বানদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। তার বিশ্বাস আল্লাহর রহমত, সবার সহযোগিতা ও দোয়ায় তার স্বামী আবার সুস্থ্য জীবন ফিরে পাবেন। বর্তমানে তিনি ঢাকা কিডনি হাসপাতালের ৪০০ নং রুম, ৪ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

 

সাহায্য পাঠানোর ঠিকানাঃ- বিকাশ ও যোগাযোগের নং—০১৮১২-৭৩৫৩৩৫। হিসাব নাম- শাবনাজ বিনতে কাইয়ুম তুফা, হিসাব নাম্বার- ৬৮১২১০০০৩৩২০১, এক্সিম ব্যাংক, কক্সবাজার শাখা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।