১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কস্তরাঘাট এলাকায় ‘পুলিশের জলযান’ স্টেশনের নামে জমি দখল

cR2
কক্সবাজার শহরের কস্তরাঘাট এলাকায় ‘পুলিশের জলযান’ স্টেশনের নামে কক্সবাজার পৌর সভার বিশাল জমি দখল করে নিয়েছে নারায়ন নামের পুলিশের এক কনস্টেবল। রাত দিন দখর প্রক্রিয়া অব্যাহত রেখেছে ওই পুলিশ কনেস্টবল। এমনকি পুলিশের নামে দখলকৃত জায়গাতে পুকুর খনন করে মাছ চাষ করে আসছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, কক্সবাজার শহরের কস্তুরাঘাটে প্যারাবন নিধন করে পৌরসভার জমিতে দোকান নির্মাণ করছে নারায়ন নামের পুলিশের এক কনস্টেবল। তিনি দীর্ঘদিন ধরে সেখানে বিশাল এলাকা দখল করে আছেন। গভীর রাতে সেখানে দোকান নির্মাণ শুরু করেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, নারায়ন নামের ওই কনষ্টেবল সেখানে রাতের আধারে মাদক বিক্রি ও সেবনের সাথেও জড়িত।
এলাকাবাসী দোকান নির্মাণ বন্ধে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে নারায়ন বলেছেন তিনি দোকান নয়, থাকার জন্য ঘর তৈরী করছেন।
দীর্ঘদিন ধরে পুলিশ কনেস্টবল নারায়ন জমি দখল করে ভোগ দখল করে আসলেও স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর গত কয়েক দিন আগে ‘পুলিশের জলযান’ স্টেশনের নামে একটি সাইনবোর্ট টাঙ্গিয়ে দেয়া হয়েছে।
এদিকে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই অবগত নয় বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও প্রকাশ, উক্ত জমি লিজ নেয়ার জন্য পুলিশ সদস্য নারায়ন নিজস্ব ভাবে একটি আবেদন করেছে জেলা প্রশাসন বরাবর।
এই প্রসঙ্গে কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল জানিয়েছেন, শহরের কস্তরাঘাট এলাকায় পৌর সভার একটি জমি দখল করার খবর শুনেছি। খোঁজ খবর নিয়ে অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।