মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কসউবি পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শেষ হচ্ছে সোমবার

শেয়ার করুন

bill-board-2
১৮৭৪ সালে প্রতিষ্ঠিত দেশের সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (কসউবি) ‘র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ ডিসেম্বর। ১৪২ বছরের বিদ্যালয় ইতিহাসে এমন আয়োজন আর হয়নি। এতো দীর্ঘ পথ চলায় সেই দুঃখ ঘোচাতে একত্রিত হতে যাচ্ছে প্রাক্তন ছাত্ররা। আড়ম্বরপূর্ণ ওই আয়োজনের শ্লোগান দেওয়া হয়েছে “শতবর্ষের কোলাহলে একসাথে সকলে”। এদিকে পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ ৫ ডিসেম্বর। ইতিহাসের সাক্ষি হতে তাই সকল প্রাক্তনদের আহবান জানানো হয়েছে। শেষদিনে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সরাসরি রেজিস্ট্রেশন চলবে স্কুল প্রাঙ্গনে পুনর্মিলনী অস্থায়ী কার্যালয়ে ও কক্সবাজার টেকপাড়ার হোসেন ব্রাদার্সে। এছাড়াও অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
কসউবি পুনর্মিলনী আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কক্সবাজার, দৈনিক আজকের কক্সবাজার, কক্সবাজার নিউজ ডটকম।

শেয়ার করুন