মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

কলাতলীতে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

শেয়ার করুন


কক্সবাজার শহরের কলাতলীর হোটেল সী-প্যালের সামনে প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় পারভেজ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর পারভেজ কলাতলী ঝরঝরি পাড়ার আবুল কালামের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোর পারভেজ টমটমে করে এসে হোটেল সী-প্যালেসের বিপরীতে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার প্রধান ফটকের সামনে নামে। এসময় বিপরীত থেকে দ্রুতবেগে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, নিহত কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন