মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কলাউজানে দলিল জালিয়াতি করে ২পরিবারের জায়গা দখলের অভিযোগ

শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পুর্ব কলাউজান বড়ুয়া পাড়া এলাকায় সন্তোষ বড়ুয়া প্রকাশ টিপু মেম্বার ও তার তিন ভাই দলিল জালিয়াতি করে ২ পরিবারের ১০শতক বা ৫গন্ডা জায়গা জোরপুর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত পরিবারের মালিকের নাম হল ঐ এলাকার মৃত রজনী কান্তি বড়ুয়ার পুত্র মনোরঞ্জন বড়ুয়া প্রকাশ মনি বড়ুয়া এবং মৃত পুলিন বড়ুয়ার পুত্র নয়ন বড়ুয়া(৫০)। দলিল জালিয়াতি ও প্রতারক চক্রান্তকারীরা হলেন ঐ এলাকার মৃত রাজ বিহারীর পুত্র সন্তোষ বড়ুয়া প্রকাশ টিপু মেম্বার(৫৫), স্বপন বড়ুয়া(৪৫), সন্জীব বড়ুয়া(৪০), সবুজ বড়ুয়া(৩৫)। সুত্রে জানা গেছে,প্রতিপক্ষ সন্তোষ বড়ুয়া প্রকাশ টিপু মেম্বার ও তার তিন ভাই মিলে একটি দলিল জালিয়াতি করে মনোরঞ্জন বড়ুয়ার আড়াই গন্ডা জায়গা দখল করার চেষ্টা চালায়।তাৎক্ষণিক ভাবে মনোরঞ্জন বিষয়টি জানতে পারলে এই ভুয়া দলিলের বিরুদ্ধে আপত্তি জানান।এবং তিনি উল্লেখিত ব্যক্তিদের বিবাদী করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম(আমলী আদালত-৫) একটি সিআর মামলা(৯২/১৭) দায়ের করেছেন।সুত্রে আরো জানা গেছে,উক্ত এলাকার অসহায় নয়ন বড়ুয়ার আড়াই গন্ডা জায়গাটি সন্তোষ বড়ুয়া দলিল জালিয়াতি করে দখল করে তাকে উচ্ছেদ করে দিয়েছে বলে জানা গেছে। বর্তমানে নয়ন বড়ুয়া তার মা,স্ত্রী ও সন্তান দেরকে নিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন।নয়ন বড়ুয়া জানান,তাকে সন্তোষ বড়ুয়া ভুয়া দলিল সৃজন করে জায়গাটি অবেধভাবে দখল করে উচ্ছেদ করে দিয়েছে। তিনি তার পরিবারকে নিয়ে খোলা আকাশেে নিচে বসবাস করছেন।স্হানীয়রা জানান,সন্তোষ বড়ুয়া এলাকার বিভিন্ন জায়গায় দ্বন্দ সৃষ্টি করে দেয় এবং দলিল জালিয়াতি করে মানুষের জায়গা দখল করার চেষ্টা চালায়।এ ব্যাপারে পুলিণ বড়ুয়ার পুত্র লালন বড়ুয়া উক্ত প্রতিবেদককে জানান,তাদের পৈত্তিক সম্পত্তি হতে তাকে এবং তার চাচাকে ভুয়া দলিল সৃজন করে জায়গা করার চেষ্টা চালাচ্ছে। এবং তার এলাকার নয়ন বড়ুয়াকে দলিল জালিয়াতি করে বাড়ী থেকে বের করে দিয়েছে বলেও তিনি জানান।তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হস্তকেপ কামনা করেছেন।অন্যদিকে,অভিযুক্তদের মুঠোফোন না পাওয়ায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন