মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কলম্বিয়ায় ভূমিধসে ১০২ শিশুসহ ৩১৪ জনের মৃত্যু

শেয়ার করুন

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মোকোয়ায় গত সপ্তাহে বড় ধরনের ভূমিধসে ১০২ জন শিশুসহ ৩১৪ জন প্রাণ হারিয়েছে। শুক্রবার দেশটির সরকার একথা জানায়। খবর এএফপির।
খবরে বলা হয়, টানা ভারী বর্ষণে নদীগুলোর পানি বেড়ে ভয়াবহ বন্যা দেখা দেয়ার এক সপ্তাহ আগে ভূমিধস ঘটে। এ সময় কাদাপানিতে শহরটি ঢেকে যায়। কাদাপানির স্রোতে বহু বাড়িঘর ভেসে যায় ও ধ্বংস হয়। এতে চাপা পড়ে বহু লোক মারা যায়।
জাতীয় প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট শুক্রবার সর্বশেষ পরিস্থিতির বর্ণনা দিয়ে জানায়, এখন পর্যন্ত প্রাকৃতিক এই দুর্যোগে ৩৩২ জন আহত ও অন্তত ৪ হাজার ৫০৬ জন গৃহহীন হয়ে পড়েছে।
দুর্যোগ ইউনিট আরো জানিয়েছে, তাদের কাছে ১২৭ জন নিখোঁজ হওয়ার খবর রয়েছে। এদের মধ্যে তিন জন বিদেশি নাগরিক রয়েছে। এরা স্পেন, জার্মানী ও ইকুয়েডোরের নাগরিক।
রেডক্রস জানায়, পুতুমায়ো অঞ্চলের রাজধানী মোকোয়ার প্রায় ৪৫ হাজার লোক প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চলটিতে ৭০ হাজার লোকের বাস।

শেয়ার করুন