মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

কলম্বিয়ায় ব্রাজিলের ফুটবলারসহ নিহত ৭৬

শেয়ার করুন

1480419522
ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ব্রাজিলের ফুটবলারসহ ৮১ জন যাত্রী (৭২ জন যাত্রী ও ৯ ক্রু) নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পথে বিধ্বস্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির পুলিশ ও কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জোসে জেরার্ডো অ্যাসেভেডোর বরাত দিয়ে খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও পরে একজন মারা যায়। এর আগে ৭৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত ৫ জনের মধ্যে তিনজন খেলোয়াড় বলেও জানিয়েছেন অ্যাসেভেডো। তিনি আরো জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
ব্রাজিলিয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বিমানে করে অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নিতে যাচ্ছিলেন ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা। কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে বুধবার খেলায় অংশ নেয়ার কথা ছিল দলটির। তবে ওই দলের সঙ্গে ম্যাচ কভার করার জন্য ২১ জন সাংবাদিক ছিলো বলে জানিয়েছে ব্রাজিলিয় গণমাধ্যম।
ফেডেরিকো গুটিয়েরেজ ব্লু রেডিওকে জানিয়েছেন, এতজন আরোহীকে নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা সত্যিই খুব দুঃখজনক। সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি জরুরি অবতরণের কথা থাকলেও তার আগেই এটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি বিধ্বস্তের সঠিক কারণ এখনো জানা যায়নি।

শেয়ার করুন