২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কলকাতায় ৩০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে

কক্সবাজার সময় ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বিজয় দিবসের উৎসবে ৩০ জন মুক্তিযোদ্ধা ও ছয় জন সেনা কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হবে। কলকাতায় ভারতের ইস্টার্ন কমান্ড সদর দফতরে ১৪ থেকে ১৮ ডিসেম্বর এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব দেবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বুধবার (২২ নভেম্বর) গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে সচিবালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করে মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের নেতৃত্বদানের জন্য তাকে আমন্ত্রণ জানান। মন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার স. ম. গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হর্ষবর্ধন শ্রিংলা জানান, প্রতিবছর ভারতের ইস্টার্ন কমান্ড বাংলাদেশের বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করতে পেরে তার দেশ গর্বিত।

এ সময়ে গণপূর্তমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘এত বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে সেদিন ভারত সরকার মহানুভবতার পরিচয় দিয়েছে।’ মন্ত্রী মুক্তিযুদ্ধকালের স্মৃতিচারণ করেন এবং বিভিন্ন যুদ্ধের ঘটনা তুলে ধরেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।