২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কর্মহীনদের মাঝে অমাখোঁ’র ইফতার সামগ্রী বিতরণ

শাহীন মাহমুদ রাসেল:

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন অসহায় মানুষের খোঁজে (অমাখোঁ)।

শুক্রবার খরুলিয়া বাজারে ২৩ টি পরিবারের মাঝে ১০ টাকার এই ইফতার সামগ্রী বিক্রয় করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, মুড়ি, ছোলাবুট, চিনি, আলু, চাল, সয়াবিন।

বিতরণকালে সংগঠনের সাধারণ সম্পাদক শরিয়ত উল্লাহ বলেন, করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজকে আমাদের সংগঠনের নেতাদের প্রচেষ্টায় আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি। এর আগেও আমরা খরুলিয়ায় বিভিন্ন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রীর বিতরণ ও করোনা প্রতিরোধক বিতরণ করেছি।

তিনি আরও বলেন, ‘মানবতার কল্যাণে আমরা’ এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন অসহায় মানুষের খোঁজে (অমাখোঁ)। সকলে মিলে ছোট ছোট ভালো করলে একদিন এই সমাজ মানবিক হয়ে উঠবে। অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করার শুভ প্রয়াস অব্যাহত রাখাবে। মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে আমরা কাজ করে যাব।

ইফতার সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে সংগঠনের ঝিলংজা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ও অমাখোঁর আজীবন সদস্য জনাব আব্দুর রশিদ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব শরীফ উদ্দিন, প্রবাসী উপদেষ্টা ও আজীবন সদস্য জনাব মোঃ হাসান মুরাদ, সম্মানিত উপদেষ্টা জনাব আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।