২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কর্মসৃজন প্রকল্পের কাজে পাল্টে যাচ্ছে গ্রামীণ সড়ক মাতারবাড়ী!


কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে সরকারে হতদরিদ্রদের জন্য গৃহীত কর্মসৃজন কর্মসূচী কাজ চলতেছে দ্রুত গতিতে। ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ কাজের দিকে ঝুঁকছে বেশী এমন কথা শোনা গেছে কাজে নিয়েজিত শ্রমিক মগডেইল এলাকার আব্দু শুক্কুর ও তিতা মাঝি পাড়ার শাহাব উদ্দিনের কাছ থেকে।
মাতারবাড়ী ইউনিয়নে ৯টি প্রকল্পের অধিনে শ্রমিক কাজ করতেছে। ইতিমধ্যে সফলতার সাথে ৭টি প্রকল্পের কাজ সমাপ্তও হয়েছে বলে সূত্র জানা গেছে। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়নের ফুলজান মোরা ভিতরের সড়ক ,মাইজপাড়া থেকে ফুলজান মোরা সড়ক, দীঘির পূর্ব পার্শ্বের হাসপাতাল সড়ক,স্টিমার সড়ক, পুরান বাজার থেকে লাইল্যা ঘোনা বিল পাড়া সড়ক, দক্ষিণ মগডেইল সড়ক, মনহাজী পাড়া থেকে হাশেমিয়া কাটা সড়ক ৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাকি ২টি প্রকল্পের কাজ শুরু হবে। সপ্তাহে নির্ধারিত পাঁচদিনের কাজ পাঁচদিন সুষ্টভাবে সম্পন্ন হচ্ছে বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
দেখা যায়, সপ্তাহে ৫ দিন কাজ একই নিয়ম চলতেছে। সব প্রকল্পে শ্রমিকের সরব উপস্থিত দেখা গেছে। কাজের মান সন্তোষ জনক হওয়ায় তেমন কোন অভিযোগ নাই ।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাষ্টার মোঃ উল্লাহ বি.এ প্রিয় চট্টগ্রামকে বলেন, গ্রামীন অবকাঠামো উপ-সড়ক উন্নয়নে কাজ চলাকালে শ্রমিকরা কাজ ভালভাবে করছে কিনা তদারকি করা হচ্ছে। তিনি আরোও বলেন মাতারবাড়ী এমন একটি ইউনিয়ন যার পরিচিত দেশ ছাড়িয়ে বিদেশে পর্যন্ত বিস্তৃত, তাই ইউনিয়নের মান রক্ষার্থে কাজের বিকল্প নেই। কথায় নয় আমি কাজে বিশ্বাসী। তাই শ্রমিকদের সরব উপস্থিতিতে গ্রামীণ সড়কের কাজ সম্পন্ন হওয়ার পথে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।