মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কর্ণফুলীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন

নগরীর কর্ণফুলীর শিকলবাহা এলাকায়  ১৩ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।  আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে  শিকলবাহা ক্রসিং এলাকার হোটেল জামাল শাহ রেষ্টুরেন্ট এন্ড বিরানী হাউজ সামনে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি ১টি প্রাইভেটকার ও ১টি মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তার পুর এলাকার মৃত দানু মিয়ার ছেলে  মো. দিদারুল আলম (৪৮), একই এলাকার করলিয়ার  মৃত সামছুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম (১৮) ও মো. আমজাদ উল্ল্যাহর ছেলে  মো. সোয়েব (২২)।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে প্রাইভেটকার ও মাইক্রেরাবাসের যাত্রী সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৬৭০ পিস ইয়াবা উদ্ধারসহ আসামিদের আটক করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ ১১-৪৯২৪) এবং মাইক্রোবাস (চট্ট-মেট্টো-চ- ১১-৫২৫২) জব্দ করা হয়।

আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন