৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

করোনা ভাইরাসে দেশে ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু; শনাক্ত ৪৩৪

দেশে নতুন করে আরও ৩৪৩ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনা শনাক্ত হলো মোট ৩৩৮২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, করোনায় নতুন করে মৃত ৯ জনের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৪ জন। বয়সভিত্তিক হিসেবে ৬০ বছরের ঊর্ধ্বে ৩ জন, ৫০-৬০ বছর বয়সী ৩ জন এবং ৪০-৫০ বছরের মধ্যে ৩ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন, এখন পর্যন্ত সর্বমোট সুস্থ ৮৭ জন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সারাদেশে করোনা সংক্রমণের হার বেশি রাজধানীতে। করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ড. নাসিমা সুলতানা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।