২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

করোনা: প্রতিবেশী দেশগুলোয় সেনা পাঠাতে চায় ভারত, নাকচ করল বাংলাদেশ

বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় র‌্যাপিড রেসপন্স টিম গঠন করছে ভারত। কয়েকটি ভাগে ভাগ করে ভুটান, শ্রীলংকা ও আফগানিস্তানে এ দলটির সদস্য পাঠাবে ভারত। করোনাভাইরাসে সাহায্যের প্রতিশ্রুতি হিসেবে এসব দল পাঠানো হবে বলে ভার‌তের রা‌ষ্ট্রীয় বার্তা সংস্থা পি‌টিআই‌’র বরা‌তে খবর প্রকাশ ক‌রেছে দ্যা প্রিন্ট। ত‌বে বাংলা‌দে‌শে ক‌রোনা মোকা‌বিলায় ভারতীয় সেনা টি‌মের কোনো প্র‌য়োজন নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

একটি জাতীয় ইংরেজি দৈনিককে তি‌নি ব‌লেন, এই ধরণের কোনো সাহায্যের দরকার আমাদের নেই। বরং বাংলাদেশ বিভিন্ন দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে কু‌য়ে‌তে বাং‌লাদেশ সেনাবা‌হিনী টিম পা‌ঠি‌য়ে‌ছে।
ভারতীয় সংবাদ মাধ্য‌মে প্রকা‌শিত খব‌রের প্র‌তি‌ক্রিয়ায় ‌তি‌নি আরো ব‌লেন, বাংলা‌দেশ মালদ্বীপ, ভুটান এবং চী‌নের প্র‌তি সাহা‌য্যের হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবেবো বাংলা‌দে‌শে ভারতীয় সেনা দল পাঠানোর পরিকল্পনা সম্পর্কে দেশ‌টি আনুষ্ঠা‌নিকভা‌বে কিছু জানায়নি ব‌লে বাংলাদেশের কূটনৈতিক সূত্র জানিয়ে‌ছে। তারপ‌রেও ভারতীয় জাতীয় সংবাদ সংস্থা খবর‌টি প্রকাশ করায় বিষ‌টি‌কে গুরু‌ত্বে স‌ঙ্গেই দেখ‌ছে কূট‌নৈ‌তিক মহল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।