৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

করোনা নিয়ে মাহমুদুল হক চৌ’র নিবেদন ও শঙ্কা

ইমাম খাইরঃ
চীন থেকে সৃষ্টি হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া মহামারি করোনা ভাইরাসের আতঙ্ক এখন কক্সবাজারেও চরমভাবে ভর করেছে। ইতোমধ্যে ১ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। কোয়ারেন্টাইনে রয়েছেন জেলা সদর হাসপাতালের ১০ চিকিৎসক, ৮ নার্সসহ ২২ জন। করোনা আতঙ্ক শুধু শহরে নয়, গ্রামেও। দিনদিন বাড়ছে উদ্বেগ। সবার মুখে আলোচনা ‘করোনা ভাইরাস।’
বিশেষ করে, ১২ লক্ষাধিক রোহিঙ্গা অধ্যূষিত জনপদ উখিয়া-টেকনাফের সর্বস্তরের মানুষ চরম আতঙ্কিত। এখানকার ঘনবসতিপূর্ন ক্যাম্পগুলোতে একবার করোনা ধরা পড়লে কি অবস্থা হয়, তা ভাবার অপেক্ষা রাখে না। ইতোমধ্যে সচেতন মহলে এসব বিষয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে।
নিজের ফেসবুকওয়ালে লিখেছেন- উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক চৌধুরী।
বর্তমান সময়ের জন্য ইস্যুটি গুরুত্বপূর্ণ বিধায় পাঠকমহলের কাছে উপস্থান করা হলো-

মাননীয় প্রধানমন্ত্রী/জেলা প্রশাসক মহোদয় ককসবাজার/পুলিশ সুপার মহোদয় ককসবাজার ও নির্বাহী কর্মকর্তা মহোদয়, উখিয়া।
আমরা জানি ও বুঝতে পারি যে, বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং কর্তব্য নিষ্টার প্রতি একান্ত দরদী মন নিয়ে আপনারা নিজেদেরকে করোনা ভাইরাস হতে জেলাবাসীকে মুক্ত রাখার জন্য নিরলস ও বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যেই জেলাবাসী আপনাদের কর্মকান্ডে শ্রদ্ধাবনত হয়েছেন। শুধুমাত্র একটি বিষয় আমাদেরকে শংকিত করে তুলেছে। তাহল কোয়ারান্টাইনের জন্য উখিয়ার ইনানী এবং রাজাপালংসহ কয়েকটি ঘনবসতিপূর্ণ ও পর্যটক সমৃদ্ধি কর স্থানকে নির্ধারণ করার জন্য। মহোদয়গন উখিয়া উপজেলার জনগন এমনিতেই ১৫ লক্ষাধিক রোহিঙ্গার কারনে চরম ভোগান্তিতে আছে মানবতার জননী বঙ্গবন্ধু কন্যার আহবানে সাড়া দিয়ে আমরা সব কষ্ট সহ্য করে আছি। আমাদের উপর আরো টেনশন ও বিপদ চাপিয়ে দেওয়া কি যুক্তি সংগত হবে? তাছাড়া এই ব্যবস্হার ফলে বর্তমানে অনেকটা করোনা মুক্ত ও সুরক্ষিত গ্রাম অঞ্চলে করোনার সংক্রমণ শুরু হবার আশংকা জাগবে তা নয় কি?
প্রিয় মহোদয়গন, কক্সবাজার জেলায় এর চেয়ে অনেক সুরক্ষিত স্থাপনা আছে যেখানে স্থান করলে আশেপাশের বসতিতে করোনা ছড়িয়ে পড়ার আশংকা তুলনামূলক কম।
আমাদেরকে ডাকা হলে সেবিষয়ে আমরা অবশ্যই সহযোগিতা করব। এতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি বর্তমান সৃষ্ট আস্থা ও শ্রদ্ধা জনমনে শুধু অক্ষুন্নই থাকবেনা বরং বৃদ্ধি পাবে। এ লিখাটি শুধু আমার মনের কথা নয়, উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে শত শত মানুষের আহবানে আমি আবেদনটি সুহৃদয় বিবেচনার জন্য আপনাদের সমীপে নিবেদন করলাম।
জাতির এ দূর্যোগময় সময়ে আপনাদের বর্তমান কর্মকান্ড শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে রয়ে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।