৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

করোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন নাইক্ষ্যংছড়ির আবু ছিদ্দিক

করোনা শনাক্তের ১০ দিন পর সুস্থ হয়ে ঘরে ফিরলেন সেই নাইক্ষ্যংছড়ির তুমব্রুর তাবলীগ ফেরত বৃদ্ধ আবু ছিদ্দিক।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নাইক্ষ্যংছি উপজেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে অ্যাম্বুলেন্স করে নিজ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন উজেলা স্বাস্থ্য বিভাগ। তার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, ওই করোনা পজেটিভ সনাক্ত বৃদ্ধ আবু ছিদ্দিক ঢাকা থেকে তবলীগ ফেরত হয়েছিল গত ৬ এপ্রিল । উপজেলা প্রশাসন খবর পাওয়ার সাথে সাথে হোম কোয়ারেন্টেইনে থাকার নির্দেশ দেন তাকে। ১৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে তাঁর। ১৬ এপ্রিল রিপোর্টে পজেটিভ আসে।

ওই দিন তাকে হোম কোয়ারেন্টেইনে রেখে মোবাইলের মাধ্যমে চিকিৎসা দিলেও একদিন পর উর্ধতনের নির্দেশে রোগীকে রাখা হয় সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে।

ন্যাশনাল গাইড লাইনের প্রটোকল অনুযায়ী চিকিৎসা পেয়ে এবং আইসোলেশন থেকে আজ (২৬ এপ্রিল) রবিবার সে মুটামুটি সুস্থ হয়ে বাড়ী ফেরার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে আইসোলেশনে এক সাপ্তাহ ধরে অবস্থান করার পর গত ২৩ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয় তার দ্বিতীয় বারের নমুনা।

২৪ এপ্রিল ফলোআপ পরীক্ষায় ওই নমুনার রিপোর্ট নেগেটিভ আসে।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।