২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

করোনা জয় করে কর্মস্থলে ফিরলেন টেকনাফের ৭ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিনিধিঃ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস জয় করেছেন কক্সবাজারের টেকনাফ থানার উপ-পরিদর্শক ও ছয়জন কনস্টেবলসহ ৭ পুলিশ সদস্য। করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া টেকনাফের এই ৭ পুলিশ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ। সোমবার রাতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এই তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ সুত্রে জানায়, টেকনাফে পুলিশে কর্মরত সদস্যরা বিভিন্ন সময়ে সরকারি দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হোম আইসোলেশন থাকার পর সুস্থ হয়ে টেকনাফ থানায় স্ব-কর্মস্থলে ফিরেছেন। আক্রান্তদের মধ্যে আরও পাঁচজন আইসোলেশনে আছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন তাদের সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফ উপজেলায় কর্মরত ১২ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছিল। এর মধ্যে সাতজন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাকি পাঁচজন এখনো আইসোলেশনে আছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।