২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

করোনায় মৃতদের দাফনে প্রস্তুত ৬ স্বেচ্ছাসেবীর সুরক্ষায় কোস্ট ট্রাস্ট

ইমাম খাইর, কক্সবাজারঃ বিশ্বমহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাদের দাফনে প্রস্তুত উখিয়ার ৬ স্বেচ্ছাসেবীর সুরক্ষায় এগিয়ে আসলো দেশের অন্যতম উন্নয়ন সংস্থা (এনজিও) সংস্থা কোস্ট ট্রাস্ট।
তাদের জন্য সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নিকারুজ্জামান চৌধুরী নিকট ৬ সেট পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করেন কোস্ট ট্রাস্টের উখিয়ার রিলিফ এন্ড অপারেশন সেন্টারের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম।
সঙ্গে ছিলেন উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী।
ইতোপূর্বে কোস্ট ট্রাস্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও করোনা তহবিলে প্রায় সাড়ে ৪ লাখ টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করে।
করোনার সংকট মোকাবেলায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগেও আর্থিক সহায়তা দিয়েছে দেশের স্বনামধন্য এই সংস্থাটি।
পাশাপাশি রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র বিলি করেছে। মসজিদ, মন্দির ও বিভিন্ন সমাজভিত্তি প্রচারণাও চালিয়েছে কোস্ট ট্রাস্টের কর্মীরা।
মানবিক সংস্থা হিসেবে এই সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাত ৮টায় ৬ জন স্বেচ্ছাসেবী তাদের নিজেদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী কাছে জমা দেন।
৬ ব্যক্তি হলেন -উখিয়ার সোনারপাড়ার এম, হেলাল আহমদ রিজভী, মিজানুর রহমান, জামাল আহমদ, মুহাম্মদ রহমত উল্লাহ, মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ ফারুক।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা করোনা সন্দেহে কোনো মুসলিম পুরুষ মারা গেলে তার গোসল, জানাজা ও দাফন থেকে সব কিছু সম্পন্ন করবে তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।