২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

করোনায় জেলা পুলিশের কনস্টেবল ছোটন দেব এর পরলোকগমন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা পুলিশের সদস্য কনস্টেবল ছোটন দেব (২৯) পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার ১৬ জুলাই ভোর রাতে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই প্রথম কক্সবাজার জেলা পুলিশের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো। এছাড়া কক্সবাজার জেলা পুলিশের আরো ১৩৪ জন বিভিন্ন পদ মর্যাদার সদস্য গত ৪ মাসে জীবনের ঝুঁকি নিয়ে নাগরিকদের মানবিক সেবা দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পরলোকগমনকৃত কক্সবাজার জেলা পুলিশের সদস্য কনস্টেবল ছোটন দেব চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাতাজুড়ি, ধামদর হাট এলাকার
সাধন দেব এর পুত্র।
কনস্টেবল ছোটন দেব সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে গত ১০ জুন করোনা ‘পজিটিভ’ হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো। সেখানে গত এক সপ্তাহ যাবৎ সে পুলিশ হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে ছিল। কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল ছোটন দেব সহ এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫১ জন বীর সেনানী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো।

কনস্টেবল ছোটন দেব অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে সুপরিচিত ছিলেন বলে জানান এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)। তার এই চলে যাওয়া বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য বিশাল অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। কক্সবাজার জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং একই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।