৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর করোনা পজিটিভ পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) রাতে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। রবিবার (১৪ জুন) সকালে তার রিপোর্ট পাওয়া যায়। ধর্ম প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ম প্রতিমন্ত্রীকে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ দাফন করা হবে বলেও আনোয়ার হোসেন জানান। বেলা ১১টার দিকে তার লাশ নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেওয়া হবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সদস্য, যিনি প্রথম কোনও ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এর আগে শনিবার মৃত্যুবরণকারী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার পর তার করোনা নেগেটিভ হয়। তবে করোনাভাইরাস আক্রান্ত অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়। যার কারণে কয়েকদিন ডিপ কোমায় থাকার পর তিনি মারা যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।