মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

করোনার মাঝে ভারী বর্ষণে কক্সবাজারে বেহাল দশা

শেয়ার করুন

মোঃ ইরফান উদ্দিন:

কক্সবাজার সদর এলাকার দিকে গতকাল মঙ্গলবার বিকেল থেকে একটানা বৃষ্টি হচ্ছে এখনো থামেনি।টানা বৃষ্টির কারণে ডুবে যাচ্ছে রাস্তাঘাট। সদরের প্রায় নিচু জমি গুলো ইতিমধ্যে ডুবে গেছে। এরই সাথে কক্সবাজারের ৮ উপজেলার বিভিন্ন জায়গায় একই অবস্থা বলে জানা গেছে।

এদিকে চলছিলো করোনা মোকাবেলার কঠিন লকডাউন আর জনসমাগম ঠেকানোর জন্য প্রশাসনের নানা কার্যক্রম।

এর মধ্যেও এই পরিমাণ বৃষ্টিতে কক্সবাজার শহরের এমন অবস্থার জন্য জনসাধারণ দায়ী করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)কে। অনেকেই বিভিন্ন গণমাধ্যমে বর্তমান কক্সবাজার শহরের ডুবো অবস্থার চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছেন।

এদিকে আবহাওয়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর,বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতীর্করণ কেন্দ্র।

আরো জানিয়েছেন,কক্সবাজার,চট্টগ্রাম,মংলা ও পায়রা বন্দর সমুদ্রসমূহকে ০৩ নাম্বার, পুনঃ ০৩ নাম্বার সতর্ক সংকেত দেখা এবং
উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল ও গভীর সাগরে বিচরণ না করতে বলেছেন।

শেয়ার করুন