১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

করোনার প্রকোপ থাকবে আরো ৩ মাস

বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস বা কোভিড-১৯। নিয়ন্ত্রণে আসার কোনও নামই নিচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। যেন বিশ্বব্যাপী ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস। এরই মধ্যে ১০৪টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বাংলাদেশেও তিনজন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ শুরুর তিন মাস পরও তাণ্ডব চালাচ্ছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাস শিগগিরই করোনার প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চীনের অন্যতম প্রধান রোগ বিশেষজ্ঞ ঝং নানশান।

২০০২-২০০৩ সালের সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের আবিষ্কারক এই বিজ্ঞানী জানিয়েছেন, অন্তত আগামী জুন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ চলবে। রবিবার চীনা গণমাধ্যম গুয়াংডং টেলিভশনকে তিনি এ কথা বলেন।

ঝং নানশানের মতে, চীনের এখন করোনা সংক্রমণ প্রতিরোধের চেয়ে বিদেশ থেকে ভাইরাস আক্রান্তদের প্রবেশ বন্ধ করায় বেশি গুরুত্ব দেয়া উচিত। বিশেষ করে দেশটির অন্যতম প্রধান ভ্রমণকেন্দ্র গুয়াংডং প্রদেশে বেশি কড়াকড়ি আরোপ করা দরকার।

তিনি বলেন, সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার এবং বিদেশের ভাইরাস সংক্রমিত অঞ্চল ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইন নীতিনির্ধারণ করা উচিত।

এছাড়া গুয়াংডংয়ের মতো বেশি সংক্রমিত অঞ্চলগুলোতে ভাইরাস প্রতিরোধের সরঞ্জাম, পরীক্ষার উপকরণ, চিকিৎসা সহায়তা পাঠানো যেতে পারে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন.

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।