৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

করোনার ‘ওষুধ’ বানালো চীন, শরীরে ঢুকেই গিলে ফেলবে ভাইরাস

অবশেষে কোভিড-১৯ মোকাবিলায় চীন বানালো বিশেষ ন্যানোম্যাটেরিয়াল। যা শরীরে ঢুকে মুহূর্তের মধ্যেই গিলে খেয়ে শেষ করে ফেলবে করোনাভাইরাসকে। এমনটাই দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা।

চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক টুইটে নতুন করে আশার আলো পেয়েছে গোটা বিশ্ব। এতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলার জন্য হাতিয়ার প্রস্তুত। চীনা গবেষকদের দাবি, এই ওষুধ প্রয়োগ করে ৯৬.৫-৯৯.৯ শতাংশ সাফল্য পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসকে মোকাবিলার জন্য গবেষকেরা একরকম ন্যানোমেটেরিয়াল বানিয়েছেন যা শরীরে প্রবেশ করে করোনা ভাইরাস শুষে নেয় এবং এরপর তাকে ৯৯.৯ শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলে।

বৈজ্ঞানিকরা একে ভ্যাকসিন বা ওষুধ বলতে রাজি নন। তাদের মতে, এটি একটি জৈব অস্ত্র যাকে করোনার সঙ্গে লড়াইয়ের জন্যই তৈরি করা হয়েছে। ন্যানোমেটেরিয়াল হেলথকেয়ার ছাড়াও পেন্টস, ফিল্টার, ইনসুলেশন এবং লুব্রিকেট করার কাজেও ব্যবহার করা হয়। করোনা ভাইরাসকে মোকাবিলার ক্ষেত্রে এটা দেহে প্রবেশের পর শরীরের বাকি এনজাইমগুলোর মতোই কাজ করে। আর এতেই আসে সাফল্য।

সূত্র- কালেরকন্ঠ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।