৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

করোনায় প্রাণ হারালেন এস আলম গ্রুপের চেয়ারম্যান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬২) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেছেন।তিনি এস আলম গ্রুপের পাশাপাশি এনআরবি গ্লোবাল ব্যাংকেরও পরিচালক ছিলেন।শুক্রবার (২২ মে) রাত ১০টা ৫০ মিনিটে তিনি মারা যান।চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেন।

মোরশেদুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সাইফুল আলম মাসুদের বড় ভাই।

ডা. আব্দুর রব বলেন, ‘করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে মোরশেদুল আলম করোনা শনাক্ত হওয়া তার অন্য চার ভাইয়ের সঙ্গে নগরীর সুগন্ধার বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার বিকালে মোরশেদুল আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

মারা যাওয়ার পরদিন শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত ১৭ মে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবের নমুনা পরীক্ষায় নিহত মোরশেদ আলমসহ তার চার ভাই করোনা পজিটিভ শনাক্ত হন। তার অপর চার ভাই হলেন- এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম (৬০), এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু(৫৩), ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম গ্রুপের পরিচালক ওসমান গনি(৪৫)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।