মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

করোনায় প্রাণ গেল মুক্তিযোদ্ধা মন্ত্রীর স্ত্রীর

শেয়ার করুন

করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

আজ সোমবার (২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন সিএমএইচে ভর্তি হন মন্ত্রী ও তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরলেও লায়লা আরজুমান্দ বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি।

লায়লা আরজুমান্দ বানু ১৯৪৯ সালের ৬ জানুয়ারি গাজীপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান্দ বানু ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
লায়লা আরজুমান্দ বানু দুই মেয়ে, এক ছেলে এবং ছয় নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর গাজীপুর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থানসংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন