২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

করোনাঃবটতলী কাঁচাবাজার মনিটরিং করলেন ওসি জাকের হোসাইন মাহমুদ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

করোনা ভাইরাসের কারণে লোহাগাড়ায় চলছে লকডাউন। প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া থানা পুলিশ।

পবিত্র মাহে রমজান ও বিদ্যমান করোনা মহামারী পরিস্থিতির সুযোগ নিয়ে নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।

২৯ এপ্রিল ( বুধবার) দুপুরে লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে কাঁচা বাজার মনিটরিং করেন। এসময় তিনি বাজারের সকল ব্যবসায়ীদেরকে নিত্যপন্যের মূল্য স্বাভাবিক রাখতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।


ওমি জাকের হোসাইন মাহমুদ বাজারের সকল ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং ঘুরে দেখেন।
তিনি জানান, পবিত্র মাহে রমজান ও করোনাকে পুঁজি করে লোহাগাড়ার কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের মাঝে অধিক দামে বিক্রি করলে আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সংকট দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে তিনি সকলকে আহবান জানান।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, বটতলী কাঁচাবাজার মালিক সমিতির সহ-সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক কফিল উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।