৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি

ক্রীড়াঙ্গনে একের পর এক করোনাভাইরাসের থাবা। কোভিড-১৯ রোগ ধরা পড়েছে এবার মাশরাফি মুর্তজার। আজ (শনিবার) সাবেক অধিনায়কের ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার করোনা ধরা পড়ে সাবেক ওপেনার নাফিস ইকবালের।

করোনার উপসর্গ থাকায় শুক্রবার পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। আর আজ (শনিবার) দুপুরে করোনার ফলাফল ‘পজিটিভ’ আসে তার। মাশরাফির আগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন তার শাশুড়ি ও স্ত্রীর বড় বোন।

মাশরাফির ছোট ভাই মোরসালিন বলেছেন, ‘ভাইয়ার দুই দিন ধরে জ্বর। গতকাল (শুক্রবার) রাতে টেস্ট করান উনি। আজ (শনিবার) টেস্টে পজিটিভ এসেছে। ভাই বাসাতেই আইসোলেশনে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি সংক্রমণের শুরু থেকেই এলাকার জনগণের সেবার কাজ করে যাচ্ছেন। গত কয়েক মাসে বেশ কয়েকবার নড়াইল যেতে হয়েছে তাকে। এখন তিনি নিজেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত।

দুই দিন আগেও করোনার নমুনা সংগ্রহে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন তিনি। মাশরাফির প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায় নড়াইল জেলার তিন উপজেলায় ২ জন করে মোট ৬ জন টেকনিশিয়ানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাসে করোনার সংক্রমণ রোধে নানামুখী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।