১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কন্ট্রাকে বনভুমিতে নির্মানাধীন বসতঘর উচ্ছেধ

index
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন নলবিলা বনবিট এলাকার চকরিয়ার ইসলামনগর ইমাম বোখারী মাদরাসার পূর্বপাশ্বে স্থানীয় বনবিভাগের হেডম্যানের আত্মীয় স্বজন কর্তৃক ১০লাখ টাকার কন্ট্রাকে ১০শতক জমির উপর নির্মানাধীন বসতঘর দখল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে দখল উচ্ছেধ করেছে বনবিভাগ। গতকাল ২এপ্রিল বিকাল ৪টা থেকে সন্ধা ৬টা পযর্ন্ত সময়ে চালানো হয় এ অভিযান।
স্থানীয় সূত্রে জানাগেছে, বিটের অধীন লক্ষ্যারচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড জহিরপাড়া এলাকার মরহুম আলী আহমদ হেডম্যানের পুত্র ইব্রাহিম খলিলের নেতৃত্বে এলাকার কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ইসলামনগর ও আশপাশ এলাকায় একের পর  এক বনভুমি জবর দখল করে যাচ্ছে। সর্বশেষ নগদ ৬লাখ টাকা ও কাজ সম্পন্নের পর ৫লাখ টাকা কন্ট্রাকে ইসলামনগর ইমাম বোখারী মাদরাসার পূর্বপাশ্বে মহাসড়ক লাগোয়া ও ৩দিকে পাহাড় বৈশিষ্ট মাঝখানের সমতল ভুমিতে বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করেন। এনিয়ে স্থানীয় বনবিট কর্মকর্তাকে ম্যানেজ করার চেষ্টা করেও ব্যর্থ হয় দখলবাজরা। ফলে তাদের অন্যায়কাজে সাড়া নাদেয়ায় পরিচালনা করা হয় উচ্ছেধ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালীর রেঞ্জার এবিএম জসিম উদ্দিন ও নলবিলা বনবিট কর্মকর্তা মো: আতা ইলাহী। এসময় উপস্থিত ছিলেন নলবিলা বনবিটের অধীন সামাজিক বনায়ন উপকারভোগী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় ১০শতক পরিমাণে পাকা পিলার দিয়ে তৈরী করা ঘরে চালা ও খুটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া উচ্ছেধ করে দেয়া হয়েছে। বিট কর্মকর্তা জানান, অবৈধভাবে ইতিপূর্বে দখলে নেয়া বনভুমি উচ্ছেধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।