১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কঠিন দুঃসময় আমাদের; মো. আলী আশরাফ মোল্লা

প্রিয় জন্মভূমি বাংলাদেশ
আজ বড় দুঃসময় পার করছে
এক দিকে কোভিড-১৯ এর সংক্রমন চলছে
বছর দেড়েক ধরে
অন্যদিকে রাজধানী ঢাকাতে
নতুন করে ডেঙ্গুর উৎপাত বাড়ছে।

বন্যায় নিম্নাঞ্চলের মানুষ
আছে খুব দুঃখ কষ্টে
আবার পাহাড়ি এলাকায়
অনবরত বৃষ্টিতে পাহাড় ধসে
বহু মানুষ বাড়ি ঘর হারিয়ে
যাচ্ছে দিশেহারা হয়ে।

করোনা,বন্যা,ডেঙ্গু, পাহাড় ধস
সব মিলিয়ে বড়ই কষ্টে আছে মানুষ
লকডাউন আর বৃষ্টিতে
কেউ কেউ দিনাতিপাত করছে
অর্ধাহার আর অনাহারে
কেউ কেউ ছুটছে আইসিইউর খোঁজে।

ঘন্টা তিনেক অনবরত বৃষ্টি হলে পরে
চট্টগ্রামে গাড়ির বদলে নৌকা চলে
অনবরত ক্রমবর্ধমান বৃষ্টিতে
কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রামে
আর পাহাড়ি তিন জেলাতে
রাস্তায় বের হবে খুবই সর্তকতার সাথে।

ইতোমধ্যে করোনাতে বাংলাদেশে
মারা গেছে বিশ হাজারের উপরে
আসুন সবাই সচেতন হয়
সাবধানতা অবলম্বন করি
যার যায় সেই কেবল বুঝে
হারানোর ব্যথা কত যন্ত্রণার
আর কত হাহাকারের
যে একবার যায় চলে
সে আর ফিরবে না কোনকালে।

করোনাতে মানুষ মরছে শতে শতে
এভাবে চলতে থাকলে চিকিৎসা দেওয়া
দুঃসাধ্য হয়ে যাবে
সময় থাকতে সবাই টীকা নেয়
স্বাস্থ্য বিধি মেনে চলি
নিজ এবং পরিবারকে নিরাপদ রাখি
দেশ এবং দেশের মানুষ কে রক্ষা করি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।