২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কচ্ছপিয়ায় জেলা আ.লীগের সভাপতি-সম্পাদকের পক্ষে নুরুল আমিন কোম্পানির ত্রাণ বিতরণ


বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মতে, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের পক্ষে-রামুর কচ্ছপিয়ায় ৩০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে নিজস্ব উদ্যোগে পাঁচ কেজি করে চাউল বিতরণ করেছেন নুরুল আমিন কোম্পানি। কচ্ছপিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট দানবির নুরুল আমিন কোম্পানিকে বিপদে কাছে পেয়ে অনেক জনগণ আবেগে-আপ্লুত হয়েছেন।
ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগ নেতা মাষ্টার মো.ফয়জুল হাসান, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি লোকমান হাকিম সিকদারসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নানা স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নুরুল আমিন কোম্পানি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। শেখ হাসিনা আমাদের পাশে আছেন। রামুর তৃণমূলের নেতাকর্মীরা এখন জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। সুতরাং ভয়ের কোন কারণ নেই। আমরা এগিয়ে যাবো বহুদূর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।