মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সাবাজারে ভ্রমণকন্যার জেন্ডার ইক্যুইটি এন্ড এমপাওয়ারমেন্ট (GEEP) প্রোগ্রাম অনুষ্ঠিত

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি:

ট্রাভেলেটস অফ বাংলাদেশ – ভ্রমণকন্যার অন্যতম প্রকল্প নারীর চোখে বাংলাদেশের বর্ধিত কার্যক্রম গত ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে “Gender Equity and Empowerment Program” শিরোনামে উদ্বোধন হয়েছে। এটি ভ্রমণকন্যার একটি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম প্রকল্প। এরই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫০০ জন ছাত্র ছাত্রীর সাথে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, আত্মরক্ষা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও মাসিক,পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে কথা বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চিটাগং জোনের কো জোন লিডার তুনাজ্জিনা তানমু, স্থানীয় ভলান্টিয়ার আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল ফয়সাল,ফায়সাল সাফি,নিমরা মোস্তফা। অনুষ্ঠানটিতে ছেলে ও মেয়ে উভয়ের সাথে ছেলে ও মেয়ে উভয়ের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে সচেতনতা মুলক ওয়ার্কশপ করানো হয়। ওয়ার্কশটির মূল উদ্দেশ্য ছেলেরাও যেনো সমাজের প্রচলিত জড়তা থেকে বেরিয়ে আসতে পারে। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা স্থানীয় নেতা-কর্মী।

অনলাইন প্ল্যাটফর্মে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি। অতিথিহিসাবে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, একইসাথে যুক্ত ছিলেন ৬৪ জেলার শিক্ষা অফিসার।

ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যার সভাপতি ডা: সাকিয়া হক বলেন,২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ২০১৯ সালের ৫ মে পর্যন্ত “নারীর চোখে বাংলাদেশ” প্রজেক্টের কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে আমরা বাংলাদেশের ৬৪ জেলাতে স্কুটিতে করে ভ্রমণের পাশাপাশি ৬৪টি স্কুলে ২৩ হাজারেরও বেশি সংখ্যক স্কুলগামী মেয়েদের সাথে আমরা ওয়ার্কশপ করেছি। তাদের জানিয়েছি বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, আত্মরক্ষা কৌশল এবং খাদ্য-পুষ্টির মত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। এবারের বর্ধিত কার্যক্রমে এই বিষয়গুলোর সাথে আমরা যুক্ত করেছি বাল্যবিবাহ, মাদক, সড়ক নিরাপত্তার মতো অতীব প্রয়োজনীয় বিষয়সমূহ”

ইতোমধ্যে প্রকল্পটির কর্মসূচী যাত্রার শুরু থেকে সারাদেশব্যাপী ব্যাপক সাড়া ও প্রশংসা অর্জন করতে সক্ষম হয়। কাজের স্বীকৃতি হিসাবে দেশে-বিদেশে বিশেষভাবে পুরষ্কৃত হয়৷ তার মধ্যে “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮” “জাফিগো অ্যাওয়ার্ড ২০১৮ (মালয়েশিয়া)”, “ইয়ুথ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯, চেঞ্জমেকার প্রোগ্রাম ২০১৯ (চীন)”, “দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২০ (যুক্তরাজ্য)’ অন্যতম।

শেয়ার করুন