৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজার স্টেডিয়ামে থাকবে ৩ শতাধিক র‌্যাব-পুলিশঃ পুলিশ সুপারের ভেন্যু পরিদর্শন


জনপ্রিয় ইমার্জিং এশিয়াকাপ উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে চার স্থরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। মাঠে থাকবে ৩ শতাধিক পুলিশ সদস্য, র‌্যাব ও একাধিক মোবাইল টিম কাজ করবে বিমানবন্দর থেকে হোটেল কক্স টুডে ও ভেন্যু পর্যন্ত। এছাড়াও থাকবে সাদা পোষাকের গোয়েন্দারা। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেনের নেতৃত্বে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আশপাশের এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এসময় সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, বাংলাদেশসহ অতিথি দলগুলোর জন্য বিমান বন্দর, ভেন্যুস্থল, হোটেল ও সমুদ্র সৈকত এলাকার সবখানে চার স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, সৌমিত্র চাকমা, বাবুল চন্দ্র বণিক, হুমায়ুন ইসলাম ও বিসিবি প্রতিনিধি ভেন্যু ম্যানেজার আহসানুল হক বাহারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।