৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার সৈকত আমাদের বড় সম্পদ

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের বড় সম্পদ। এটিকে নিজের মতো করে দেখতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সৈকতকে এমনভাবে দেখতে হবে যাতে কোন পর্যটক কক্সবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়ে কক্সবাজার না ছাড়ে। এ পর্যায়ে সচেতনতা বাড়ানোর জন্য জোর দেন তিনি।

আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারা বিশ্বের সাথে মিল রেখে মঙ্গলবার কক্সবাজারেও আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস (১৯ সেপ্টেম্বর) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় এক কিলোমিটার পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। নিজের হাতেই ময়লা আবর্জনা তুলে নিয়ে কর্মসুচির উদ্বোধন করেন কউক চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কাজী সওয়ার ইমতিয়াজ হাশমী, এসএসিইপি সিনিয়র পুলেকেশ মন্ডল।

পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবসে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ট্যুরিষ্ট) জিল্লুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা আলী কবির, হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সহ-সভাপতি শফিকুর রহমান কোম্পনী, সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আব্দুল আলীম নোবেল, যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকো, টুয়াকের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক আসাফ উদ-দৌলা আশেক, সাবেক অর্থ সম্পাদক শহীদুল্লাহ নাঈম, কটেজ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কাজী রাসেল আহাম্মদ নোবেল, সেভ দ্য নেচারের এর চেয়ারম্যান মোয়াজ্জেম রিয়াদ, এছাড়া বিভিন্ন সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতারা এতে অংশ গ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।