৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য আধুনিক কক্সবাজারের রূপকার সাবেক মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিশ্বস্থ ও আস্থাভাজন জননেতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের দিল্লীর মেদান্তহাসপাতালে কিডনির সফল অস্ত্রোপচার হওয়ায় মহান আল্লাহ রাব্বুর আলামিনের কাছে শুকরিয়া ও রোগমুক্তির জন্য ১৪ মার্চ এক দোয়া মাহফিল ও আলোচনা সভা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান নয়ন’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শামসুল আলমের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ক্যাম্পাস ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর, যুগ্ম সম্পাদক ফয়সাল রিয়াদ। এ সময় বক্তারা বলেন বর্তমান স্বৈরাচারী, অবৈধ সরকারের প্রতিহিংসার শিকার বাংলাদেশের জাতীয় রাজনীতির মেধা সম্পন্ন নেতা সালাহ উদ্দিন আহমেদ অবৈধ সরকারের নির্মম অত্যাচারে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের দিল্লীতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে যে সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে অপচেষ্টা করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী বেঁচে থাকতে তা কখনো সম্ভব হবে না। বক্তারা অবৈধ সরকারকে হুশিয়ার প্রদান করে বলেন অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে এর সঠিক জবাব দেয়া হবে। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপ¯ি’ত ছিলেন কলেজ ছাত্রদল নেতা মাসুদ হাসান রুবেল, রুবেল হোসাইন, মিজবাহ উদ্দিন, আল আসিফ, আবু বক্কর ছিদ্দিক, তারেক, মোঃ রুবেল, আল আমিন, নাজমুল, ইফতেখার উদ্দিন, জাবেদ, শামিম, আল আমিন, আব্দুর রহিম-১, আব্দুর রহিম-২, সাজন, মিনহাজ, বিজন, আব্দুল্লাহ আল জয়, মোঃ রকি প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কলেজ ছাত্রদল নেতা সানাউল হক রিপন। সিটি কলেজ ক্যাম্পাস ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহেদ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।