১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজার সদর হাসপাতালে যুক্ত হচ্ছে ৩ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

ইমাম খাইর, কক্সবাজার
অবশেষে তীব্র শ্বাসকষ্টের রোগীদের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে যুক্ত হচ্ছে ৩ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা।

যা ইতোপূর্বে কক্সবাজারের কোন হাসপাতালে ছিল না।

সব ঠিকঠাক থাকলে আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

এই খবর নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার।

তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে ২টি ও ঢাকাস্থ কক্সবাজার জেলা সমিতির উদ্যোগে ১টিসহ মোট ৩ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা (HFNC) দেয়া হচ্ছে।

দ্রুতই ফাংশনাল করার জন্য সাথে ঢাকা থেকে টেকনিক্যাল পারসনও আসছেন।

কোভিড পজিটিভ ব্যক্তির অক্সিজেন সেচুরেশন নেমে গেলে হাই ফ্লো অক্সিজেন থেরাপি খুবই কার্যকর। বেঁচে যেতে পারে সংকটাপন্ন রোগীর জীবন।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের তৈরি প্রতিটি এয়ারবু হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার দাম ১৫ লাখ টাকা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।