২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৭

নিজস্ব প্রতিবেদকঃ ৫ অক্টোবর সকাল হতে ৬ অক্টোবর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), জনাব মোঃ মাইন উদ্দিন, এসআই শেখ মোঃ সাইফুল আলম, এসআই রাজিব চান্দ্র পোদ্দার, এসআই সনজিত চন্দ্র নাথ, এএসআই তপন দাশ, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন, ০১। আবু তৈয়ব, পিতা- বাদশা মিয়া, সাং- কুতুবদিয়া পাড়া ১নং ওয়ার্ড কক্সবাজার, পৌরসভা থানা ও জেলা- কক্সবাজার, ০২। আয়াছ, পিতা- খুইল্যা মিয়া, সাং- কবির সিকদার পাড়া ভারুয়াখালী ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ০৩। আমিনুল ইসলাম প্রকাশ লিটন, পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- উত্তর রুমালিয়ারছড়া পোদ্দার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। জয় বডুয়া, পিতা- সনজিত বডুয়া, সাং- পূর্ব মেরুংলো হস্টটুপি, থানা রামু জেলা- কক্সবাজার, ০৫। আব্দু রহমান, পিতা- আবু তাহের, সাং-রঙ্গীখালী জুম্মাপাড়া, ০৬। শফিকুল ইসলাম, পিতা- মৃত আজিজুর রহমান, সাং- রঙ্গীখালী জুম্মাপাড়া উভয়, থানা টেকনাফ জেলা- কক্সবাজার, ০৭। আনোয়ার হোসেন, পিতা- মৃত মোহামদ হোসেন, সাং-পাহাড়তলী রহমানিয়া ম্দ্রাাসা, ০৭ নং ওয়ার্ড থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।