৩০ মার্চ, ২০২৬ | ১৬ চৈত্র, ১৪৩২ | ১০ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৫

নিজস্ব প্রতিবেদকঃ ২২এপ্রিল সন্ধ্যা ৮ ঘটিকা হতে ২৩এপ্রিল সকাল ৮টা পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে এসআই দেবাশীষ সরকার, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই আবুল হাসান, এএসআই নিজাম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন ০১। ফারুক, পিতা- মৃত ইব্রহীম খলিল, সাং- লামাজি পাড়া, খুরুশকুল ইউপি, ০২। জোবাইদা আক্তার, স্বামী- মৃত আঃ খালেক, সাং- খুরুলিয়া বাজার পাড়া, ০৩। মোবারেকা, পিতা- ছৈয়দুল হক, সাং- নতুন ঘোনার পাড়া, ০৪। আবুল হোছন, পিতা- মোঃ আলী, সাং- উত্তর পাড়া, চৌফলদন্ডী, ০৫। নাজির হোসেন পুতু, পিতা- মৃত আবুল খায়ের, সাং- উত্তর ডিক্কুল, ঝিলংজা, সর্বথানা ও জেলা- কক্সবাজারকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং- চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।